Logo

ডরিন পাওয়ারের ইপিএস বেড়ে দ্বিগুণ

ডরিন পাওয়ার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত এই প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় বেড়ে আগের বছরের একই সময়ের দ্বিগুণ পরিমানে উন্নীত হয়েছে।

রোববার (১ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ডরিন পাওয়ারের শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। গেলো বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৫৩ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ২৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ৫ টাকা ৩৮ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫১ টাকা ৮ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬