Logo

২০২২ সালকে রূপালী ব্যাংকের সিএমএসএমই বর্ষ ঘোষণা

সিএমএসএমই বর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

২০২২ সালকে সিএমএসএমই বর্ষ ঘোষণা করেছে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বুধবার, ২৩ এপ্রিল ২০২২ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই কার্যক্রমের অংশ হিসেবে সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ সংশ্লিষ্ট সকলকে ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জিএম পারসুমা আলম, মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ, কাজী আবদুর রহমান, কাজী ওয়াহিদুল ইসলাম ও মো. ফয়েজ আলম, সাধারণ ঋণ ও এসএসই বিভাগের ডিজিএম এবং ভার্চ্যুয়ালি ১০টি বিভাগীয় কার্যালয়ের জিএম, ৩৫ টি আঞ্চলিক কার্যালয় ও ১৩ টি কর্পোরেট শাখার ডিজিএমরা যুক্ত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬