Logo

সপ্তাহজুড়ে শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৭৬টির দর বেড়েছে, ২৮০টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সদ্য তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে সপ্তাহের শুরুতে জেএমআই হসপিটালের উদ্বোধনী দর ছিল ৩৫ টাকা ৩০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫১ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা ১০ পয়সা বা ৪৫.৬১ শতাংশ। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : আইপিডিসি ফাইন্যান্সের ১১.৪৫ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ১০.১৫ শতাংশ, সোনালী পেপারের ৮.৫০ শতাংশ, এপেক্স ট্যানারীর ৮.৪৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৭.৫৯ শতাংশ, সিটি ব্যাংকের ৫.৫৮ শতাংশ, ফার্মা এইডের ৫.৫৬ শতাংশ, প্রাইম-১ম আসিবিএ মিউচুয়াল ফান্ডের ৫.৪৮ শতাংশ এবং ওয়াইম্যাক্সের ৫.২১ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬