Logo

শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

শেয়ারবাজার পতন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৪টির শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের দর ছিল ৬৮ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৫ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৪.৯৭ শতাংশ দর কমেছে। এতে করে তাকাফুল ইসলামি ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : আইএফআইসি ব্যাংকের ৪.৬১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ২.৩১ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.৯৮ শতাংশ, বিডিকমের ১.৯৬ শতাংশ, হোওয়েল টেক্সটাইলের ১.৯৬ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ১.৯৪ শতাংশ, সমরিতা হসপিটালের ১.৯১ শতাংশ এবং আমরা টেকনোলজির ১.৯০ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬