Logo

শেয়ারবাজার লেনদেন বন্ধ আগামীকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা ১৪২৯ সালের প্রথম মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। দিনটিকে বরণ করতে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আদালত-ব্যাংক বন্ধ থাকবে।

দিবসটিকে বরণ উপলক্ষে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ থাকবে। বর্ষবরণে বন্ধ থাকার পর আগামী ১৭ এপ্রিল যথানিয়মে আবার পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬