Logo

মূল্য সূচকের নিম্নমুখী প্রবনতায় চলছে লেনদেন

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারও মূল্য সূচকের নিম্নমুখী প্রবনতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ বেলা ১১টা ২৪ মিনিটে ডিএসইতে ১৯৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫২৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৪৩২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ২৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন চলছে। এদিকে আজ সিএসইতে  ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬