Logo

সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল

প্যারামাউন্ট টেক্সটাইল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (ট্রেডিং কোড-পিটিএল) সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগ করবে। এদিকে কোম্পানিটি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার ক্রয় করবে।

গেলো দিন সোমবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ব্যবসাবহুমুখীকরণ কার্যক্রমের অংশ হিসেবে সৌর বিদ্যুৎ খাতে আলোচিত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ডাইনামিক সান এনার্জি পাবনা জেলার সদর থানায় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট স্থাপন করবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। ‌উৎপাদন শুরুর পর থেকে ২০ বছর পর্যন্ত কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কিনবে সরকার। আলোচিত প্রকল্প স্থাপনে আনুমানিক ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬