Logo

টিআইএন নম্বর হালনাগাদের নির্দেশ লংকা বাংলার

লংকাবাংলা ফিন্যান্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্সের বিনিয়োগকারীদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদের আহ্বান জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, লংকাবাংলার বিনিয়োগকারীদের ১২ ডিজিট ই-টিআইএন নম্বর, বিও হিসাব, ঠিকানা এবং মোবাইল নম্বর হালনাগাদ করতে হবে। বিনিয়োগকারীদের নিজ নিজ ডিপি থেকে এই তথ্যগুলো হালনাগাদ করতে হবে।

এদিকে কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ৯ মে নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, রেকর্ড ডেটের আগেই এই তথ্যগুলো হালনাগাদ করতে হবে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬