Logo

৩ কোম্পানির লেনদেন স্থগিত

লেনদেন বন্ধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে মঙ্গলবার। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড, ফার কেমিক্যাল ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানি ৩টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৩টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার শেয়ার লেনদেন স্থগিত থাকবে। বুধবার কোম্পানি ৩টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬