Logo

সপ্তাহজুড়ে শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৫১টির দর বেড়েছে, ৩২৪টির দর কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহজুড়ে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে উত্তরা ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে সপ্তাহের শুরুতে উত্তরা ব্যাংকের উদ্বোধনী দর ছিল ২৮ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩ টাকা ৮০ পয়সা বা ১৩.২৪ শতাংশ। এতে করে উত্তরা ব্যাংক ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : ফরচুন সুজের ৯.৪৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৯.৪১ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৯.৩৪ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.২৭ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৯.২২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.২২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৯.০৯ শতাংশ, বিডিকমের ৯.০২ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ৮.৮৫ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬