Logo

সপ্তাহজুড়ে শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৩টি কোম্পানি শেয়ার হাতবদলে অংশ নিয়েছে। এরমধ্যে ৫১টির দর বেড়েছে, ৩২৪টির দর কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে নতুন তালিকাভুক্ত হওয়া জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

শেয়ার হাতবদলের শুরুর দিকে জেএমআই হসপিটালের উদ্বোধনী দর ছিল ২২ টাকা। তবে সপ্তাহের শেষ কর্মদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা বা ৬০.৪৫ শতাংশ। এতে করে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.০ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৭.৭৮ শতাংশ, বিকন ফার্মার ৭.২৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৮০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ারেম ৫.৪০ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.২০ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ৫.১২ শতাংশ, সী পার্ল হোটেলের ৪.৭০ শতাংশ এবং বিবিএস কেবলসের ৪.৪০ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬