Logo

ব্লকে ৩ কোম্পানির উপর ভর করে বিশাল লেনদেন

ব্লকে তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের পঞ্চম কর্মদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদিন এসব কোম্পানির ৫০ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, এদিকে আজ ব্লক মার্কেটে ৩ কোম্পানির উপর ভর করে বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে আজ।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ১৬ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকার।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬