Logo

শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের পঞ্চম কর্মদিবস বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩০টির শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে উত্তরা ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে উত্তরা ব্যাংকের দর ছিল ২৮ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ১৩.৮৪ শতাংশ দর কমেছে। এতে করে উত্তরা ব্যাংক ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : ব্র্যাক ব্যাংকের ৮.১১ শতাংশ, শাহজালাল ইসলামি ব্যাংকের ৬.৪৫ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৬.৪৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১.৯৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১.৯৭ শতাংশ, আটি কনসালট্যান্টসের ১.৯৭ শতাংশ এবং ফরচুন সুজের ১.৯৭ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬