Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

পতন থেমেছে শেয়ারবাজারে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের পঞ্চম কর্মদিবস বৃহস্পতিবার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ৪২ কোটি ৮৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সোনালী পেপার। কোম্পানিটির ২৭ কোটি ৭৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় স্থানে অবস্থান করছে লাফার্জ হোলসিম। কোম্পানিটির ২৫ কোটি ৪ লাখ ১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : জিবিবি পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আইপিডিসি ফাইন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা এবং ইয়াকিন পলিমার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬