Logo

জেএমআই হসপিটাল যেন সোনার হরিণ

জেএমআই হসপিটাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে নতুন কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড টানা পঞ্চম দিনের মতো আজ বৃহস্পতিবারও বিক্রেতা শুন্য হয়ে গেছে। আজও কোম্পানিটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, এদিন বেলা ১২টা ২৬ মিনিট পর্যন্ত জেএমআইয়ের স্ক্রিনে ৯৭ লাখ ৭৩ হাজার ৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এর আগের দিন শেয়ারটির সমাপনী দর ছিল ৩২ টাকা ১০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬