Logo

রমজান উপলক্ষে ১১-টির বেশি নির্ভেজাল পণ্য নিয়ে আসছে কনফিডেন্স মার্ট

কনফিডেন্স মার্ট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

‘ন্যায্য মূল্যে নির্ভেজাল পণ্য’ এই শ্লোগানকে সামনে রেখে ২০১৯-সালের ১০-ই জানুয়ারি পথচলা শুরু করে অর্গানিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কনফিডেন্স মার্ট।

প্রাথমিক অবস্থায় রাজশাহীর কেমিক্যাল মুক্ত আম সারাদেশে সুনামের সাথে সরবরাহের পাশাপাশি অর্গানিক পণ্য সরবরাহের মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে কনফিডেন্স মার্ট এর পণ্য তালিকায় রয়েছে ১১ টির বেশি নিত্যপন্য:

যেমন বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বীজ, মদিনার ভিআইপি খেজুর, কাঠের ঘানিভাঙ্গা সরিষার তেল,কালোজিরা ফুলের মধু, সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, প্রাকৃতিক চাকের মধু, মিশ্র ফুলের মধু, খেজুরের গুঁড়,আখের গুঁড়, শ্রীমঙ্গল এর গোল্ড চা পাতা, পাবনার প্রিমিয়াম গাওয়া ঘি, বরই আঁচার, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো,জিরার গুঁড়ো।

আরও রয়েছে কেমিক্যাল মুক্ত আম,বোম্বাই লিচু, ড্রাগন ফল সহ বিভিন্ন মৌসুমী ফল ইত্যাদি।

প্রতিষ্ঠানটির কর্নধার তুহিন ফারাবী বলেন, আমাদের লক্ষ্য সারাদেশের মানুষের কাছে নিরাপদ পন্য ন্যায্য দামে পৌছে দেওয়া। আমরা সে লক্ষেই কাজ করে যাচ্ছি। সারাদেশের ক্রেতাদের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি।

তিনি আরও বলেন আমরা চাইবো দেশের মানুষ যেন আমাদেরকে পাশে রাখেন। আমরা যেন মানুষের ঘরে ঘরে নির্ভেজাল পণ্য স্বল্প খরচে সবচেয়ে দ্রুত সময়ে পৌছে দিতে পারি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬