Logo

বিএনপি নেতা ইশরাক হোসেন আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু।

তিনি বলেন, ২০২০ সালের গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে মতিঝিল থানা পুলিশ আটক করে। এছাড়া মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামও বিষয়টি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬