Logo

বোর্ড সভার তারিখ ঘোষণা করল এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভায় আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এর আগের বছর কোম্পানিটি বিনিয়োগকার‌ীদের সাড়ে ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬