Logo

কম্প্রেসারের আন্তর্জাতিক ব্র্যান্ড কিনেছে ওয়ালটন

মুনাফা করেছে ওয়ালটন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশে ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কম্প্রেসারের একটি আন্তর্জাতিক ব্র্যান্ড কিনেছে। নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে কোম্পানিটি ইতালি ৫০ বছরের পুরনো ব্র্যান্ড এসিসি, জানুসি ইলেক্ট্রোমেকানিকা অ্যান্ড ভার্ডিচার এর ইউনিট কিনতে সক্ষম হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত ইউনিটে বছরে ৩২ লাখ ইনভার্টার ও নন-ইনভার্টার কম্প্রেসার উৎপাদন করা সম্ভব। বিশ্বের ৫৭টি দেশে এর ট্রেডমার্ক অনুমোদিত। কারখানা ও ব্র্যান্ড নামের পাশাপাশি কোম্পানির বুদ্ধিবৃত্তিক সম্পদের (প্যাটেন্ট, ডিজাইন ও সফটওয়্যার) মালিকানা পেয়েছে ওয়ালটন।

নতুন ইউনিটের উৎপাদনক্ষমতা যোগ হলে ওয়ালটনের কম্প্রেসার উৎপাদনের সক্ষমতা বেড়ে ৪৮ লাখে উন্নীত হবে। এর ফলে কোম্পানিটি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন বাজারে তার অংশ বাড়াতে সক্ষম হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬