Logo

ইসলামী ব্যাংকে ইন্টারনাল অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘ইফেক্টিভ ইন্টারনাল অডিট প্রসিডিউর’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৫ এপ্রিল (মঙ্গলবার) ২০২২, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অডিট বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

কর্মশালায় আরও বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রুহুল আমিন ও মোঃ রাজা মিয়া।

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম উপস্থিত ছিলেন। ব্যাংকের অডিট এবং ইনস্পেকশন ডিভিশন ও কমপ্লায়েন্স ডিভিশনের সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬