Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ৪৮ কোটি ৫৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে লাফার্জ হোলসিম। কোম্পানিটির ৩২ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় স্থানে অবস্থান করছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৩০ কোটি ৬৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : জিএসপি ফাইন্যান্স, ভিএফএস থ্রেড, বিকন ফার্মা, ইয়াকিন পলিমার, এডিএন টেলিকম, জেমিনি সী ফুড এবং রংপুর ফাউন্ড্রি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬