Logo

৬ কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল

trade sus
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামীকাল বুধবার। কোম্পানিগুলো হলো : ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, রবি আজিয়াটা, শাহজালাল ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, বুধবার কোম্পানি ৬টির বার্ষিক সাধারণ সভা সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৬টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৬টি। বৃহস্পতিবার কোম্পানি ৬টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬