Logo

ডিভিডন্ডে পাঠিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স

প্রগতি ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৭২ পয়সা। গেলো বছর একই সময় শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ০৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৩০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৬ জুন ২০২২ ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে ২০২২।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬