Logo

গ্লোবাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা নতুন ঠিকানায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : গ্লোবাল ইসলামী ব্যাংক মতিঝিল শাখা নতুন ঠিকানা ‘সেন্ট্রাল ইন্স্যুরেন্স ভবন’, ৭-৮ মতিঝিল, ঢাকা-য় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

আজ ৪ এপ্রিল (সোমবার) থেকে নতুন শাখায় কার্যক্রম শুরু করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এর  আগে শাখার কার্যক্রম ‘মডার্নম্যানশন’, মতিঝিল হতে পরিচালিত হতো। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: গোলাম সারওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ,ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিস্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশ ব্যাপী তাঁঁর স্বকীয়তা বজায় রেখে সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬