Logo

দর বৃদ্ধির কারণ জানে না আইপিডিসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সম্প্রতি আইপিডিসির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে ডিএসই ২৪ মার্চ নোটিস পাঠায়। এবিষয়ে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বৃদ্ধির পেয়েছে।

এছাাড় ডিএসইতে গেলো ২৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৪ টাকা। গেলো দিন কোম্পানিটির শেয়ার দর ৪৫ টাকা ৪০ পয়সা উন্নীত হয়। এই দর বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬