Logo

বিক্রেতার খোঁজ মিলছে না জেএমআই হসপিটালের শেয়ারে

জেএমআই হসপিটাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার বিক্রেতার খোঁজ মিলছে না জেএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, এদিন বেলা ১১টা ২৪ মিনিট পর্যন্ত জেএমআইয়ের স্ক্রিনে ৮৪ লাখ ৯০ হাজার ৭৬১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এদিকে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গেলো দিন শেয়ারটির সমাপনী দর ছিল ২৪ টাকা ২০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬