Logo

আরও ৭ দিন গ্যাস সংকট থাকবে

গ্যাস সংকট থাকবে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রমজানের প্রথম দিন থেকেই গ্যাসের সংকট রাজধানীর বেশ কয়েকটি এলাকায়। ফলে ইফতারি তৈরিসহ রান্নার কাজে ভোগান্তিতে পড়ছেন রাজধানীবাসী।

জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ দিন অর্থাৎ ১০ এপ্রিল পর্যন্ত কিছুটা গ্যাস সংকটে পড়তে হবে রাজধানীবাসীকে। রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন হঠাৎ করে সমস্যা তৈরি হওয়ায় তার প্রভাব পড়েছে সারা দেশে।

এ সমস্যায় বিশেষ করে সংকট তৈরি হয়েছে রাজধানীর গ্যাস সরবরাহ ব্যবস্থায়। শেভরন পরিচালিত এই গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করা যাচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে বিবিয়ানা অন্যতম। সেই ক্ষেত্রের ৬টি কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে গেছে। এতে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগানের সংকট তৈরি হয়েছে। আর যার প্রভাব পড়েছে রাজধানী ঢাকায়। সংকট কাটিয়ে গ্যাসের চাপ স্বাভাবিক হতে কমপক্ষে ১০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজধানীবাসীকে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬