Logo

ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন

ইসলামী ব্যাংকের ইফতার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে পবিত্র রমযান মাসে পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ এপ্রিল, ২০২২) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে  ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

ফতার বিতরণ কর্মসূচিতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোঃ নাইয়ার আজম, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় পবিত্র রমযান মাসে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মোট ১২টি ট্রাফিক পয়েন্টে লক্ষাধিক পথচারী রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬