Logo

রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের ঢাকা উত্তর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রূপালী ব্যাংক লিমিটেডের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ে এপ্রিল, ২০২২) বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ ব্যবসায়িক সম্মেলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর।

ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও শাখা ব্যবস্থাপকদের লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের জিএম তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিজিএম মো. আফজাল হোসেন, মো. মঈন উদ্দীন মাসুদ, মো. মনিরুজ্জামান, তানভীর হাসনাইন মঈন, মো. রহমতুল্লাহ সরকার ও মাছুদা আক্তার, এজিএম মো. আছগার হোছাইনসহ বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬