Logo

শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লিন্ডে বিডির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে লিন্ডে বিডির দর ছিল ১৫৮১ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫৪৯ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩১ টকা ৬০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এতে করে লিন্ডে বিডি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১.৯৯ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ২.৯৯ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১.৯৯ শতাংশ, এটলাস বাংলাদেশের ১.৯৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৮ শতাংশ, বিডি ল্যাম্পসের ১.৯৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১.৯৮ শতাংশ, আমরা টেকনোলজির ১.৯৭ শতাংশ, এমবি ফার্মার ১.৯৭ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬