Logo

শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ২২ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এতে করে জেএমআই হসপিটালের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : আইপিডিসি ফাইন্যান্স ৯.৯২ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৮.৯১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ, বে-লিজিংয়ের ৭.৪৭ শতাংশ, ইসলামি ফাইন্যান্সের ৬.২২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.৩৩ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৫.৩১ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.২৬ শতাংশ এবং মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৫ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬