Logo

বিওতে ডিভিডেন্ড পাঠিয়েছে ইস্টার্ণ লুব্রিক্যান্টস

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস বিনিয়োগকারীদের বিও হিসাবে  ডিভিডেন্ড পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড সিডিবিএলের মাধ্যমে আজ ৩ এপ্রিল বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে ইস্টার্ণ লুব্রিক্যান্টস ১৬০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১৪০ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬