Logo

বার্ষিক সাধারণ সভার অনুমোদন পেলো বিআইএফসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালত থেকে বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটির ২০১৮ সালের স্থগিত এজিএম করার অনুমতি দিয়েছে আদালত। আগামী ১৭ মে কোম্পানিটির এজিএম সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬