Logo

রমজানে শেয়ারবাজারে লেনদেন ৪ ঘন্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : মাহে রমজানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টা বিরতিহীনভাবে চলবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। তবে দুই স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী।

সরকার রমজান মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় রমজানে ব্যাংকে লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬