Logo

স্বাস্থ্যকর ইফতারে কী খাবেন?

স্বাস্থ্যকর ইফতারে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত দেখা যায় যে ইফতারগুলো আমরা খাই সেগুলো খেতে মজাদার হলেও স্বাস্থ্যর জন্য বেশ ক্ষতিকর। তবে চলুন জেনে নেই ইফতারে স্বাস্থ্যকর খাবার হিসেবে কী কী খাবার খেতে পারেন-

টক দই এবং ওটস মিক্স : ওটস মিক্স এক ধরনের সিনবায়টিক খাবার, এটি পরিপাকতন্ত্রের জন্য বেশ উপকারী একটি খাবার, এটি ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে। আর তাই টক দই, ওটস, বিভিন্ন ফল এবং বাদাম ইত্যাদি মিক্স করে খেতে পারেন। পাশাপাশি মধুও মিশিয়ে নিতে পারেন।

আমন্ড দুধ : এক কাপ কাঠবাদাম সারারাত ভিজিয়ে রেখে তাতে ৪ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর ছেঁকে নিলেই হয়ে গেল আমন্ড দুধ।

অঙ্কুরিত মেথি : আধা কাপ মেথির দানা সারারাত ভিজিয়ে রাখার পা সকালে ছেকে একটি ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে ভেজা তোয়ালে দিয়ে ৮-১০ ঘণ্টা ঢেকে রাখলেই অঙ্কুর বের হয়ে আসবে। এটি সালাদে যুক্ত করতে পারেন। তবে একজন ব্যক্তির দিনে ৪ চা চামচের বেশি অংকুর খাওয়া উচিত হবে না। এছাড়া মাশরুম, চিকেন স্যুপ ইত্যাদি আপনাদের প্রতিদিনের ইফতারের তালিকায় গ্রহণ করতে পারেন।

ইফতারে যা খাবেন না

  • ভাজা-পোড়া খাদ্য যেমন পেঁয়াজু, বেগুনি, বেসন দিয়ে তৈরি করা চপ।

  • মাত্রারিক্ত চিনিযুক্ত শরবত বা কৃত্রিম জুস।

  • তেহারি, বিরিয়ানি, কাবাব।

  • মাত্রারিক্ত লবণযুক্ত খাদ্য।

ইফতার যেভাবে খেতে হবে

  • প্রথমেই আপনি খেজুর দিয়ে রোজা ভেঙে ১০-১৫ মিনিট অপেক্ষা করার পর মূল আহার শুরু করা করবেন। এতে অতিরিক্ত খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকা যায়।

  • পর্যাপ্ত পানি পান করতে হবে।

  • চেষ্টা করুন পানিযুক্ত মৌসুমি ফল খেতে।

*  আস্তে আস্তে সময় নিয়ে খাবার গ্রহণ করুন, তাড়াহুড়ো করবেন না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬