Logo

মার্কেন্টাইল ব্যাংক এবং দেশ জেনারেল ইনস্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশ জেনারেল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড -এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৩০ মার্চ, ২০২২)  ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং দেশ জেনারেল ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটির আওতায় দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লি. আগামি ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৮৪টি শাখার ক্যাশ ইন সেইফ, ক্যাশ অন কাউন্টার এবং ক্যাশ ইন ট্রানজিট ঝুঁকি বহন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মুঃ মাহমুদ আলম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬