Logo

শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

share bazar4
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ২০ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২২ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এতে করে জেএমআই হসপিটালের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : ইয়াকিন পলিমারের ৯.৮৬ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৯.৫৪ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.৮৩ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.৩০ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৪.৭১ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স-১ম মিউচুয়াল ফান্ডের ৪.৩১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪.২৭ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৪.২২ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ৩.৭৬ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬