Logo

রূপালী ব্যাংক সিবিএ’র নতুন কার্যালয়ের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ, ২০২২ ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৫ম তলায় সিবিএ’র নতুন কার্যালয়ের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান, খান ইকবাল হোসেন ও জিএম পারসুমা আলম উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ’র সেক্রেটারি মো. মহিউদ্দিন ও কার্যকরি সভাপতি মো. রিপন মৃধাসহ সিবিএ’র বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬