Logo

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন  সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, ড. মুহাম্মদ সোলায়মান, মোঃ মিজানুর রহমান ভুঁইয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।

সিলেট জোনপ্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান, শাখার বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান এবং উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬