Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ফরচুন সুজ। এদিন কোম্পানিটির ১৩৮ কোটি৬০ লাখ৫০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সোনালী পেপার। কোম্পানিটির ১০২ কোটি ৭৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় স্থানে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ৬৯ কোটি২৬ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, ফু-ওয়াং ফুড, ইয়াকিন পলিমার, বিকন ফার্মা, কাট্টালি টেক্সটাইল এবং বিডিকম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬