Logo

বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

কিয়েভে চূড়ান্ত হামলা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে । বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারেন, সে জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

এছাড়া মন্ত্রণালয় আরও জানায়, মারিওপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বন্দর বেরদিয়ানস্ক হয়ে জাপোরিঝঝিয়ায় একটি মানবিক করিডর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় খোলা হবে।

এর আগে ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে দেশটির সেনারা আত্মসমর্পণ করলে গোলাবর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছেন রুশ সেনারা। এ যুদ্ধে প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় দেশ থেকে পালিয়েছে। ইউক্রেনে রাশিয়া অগ্রসানে ৩৬তম দিন আজ।

সূত্র : আলজাজিরা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬