Logo

ব্লক মার্কেটে ৩ কোম্পানির দখলে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭০ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে ৩ কোম্পানির দখলে লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার টাকার।

এদিন কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১১ লাখ ২৮ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৬৮ লাখ টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬