Logo

শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫টির বা শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবস মঙ্গলবার আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের দর ছিল ১০ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এতে করে আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ড ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : মনোস্পুল পেপারের ১.৯৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৮ শতাংশ, বিডি অটোকারের ১.৯৮ শতাংশ, সমরিতা হসপিটালের ১.৯৭ শতাংশ, নর্দার্ন জুটের ১.৯৭ শতাংশ, মেঘনা সিমেন্টের ১.৯৭ শতাংশ, সাবমেরিন ক্যাবলের ১.৯৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১.৯৬ শতাংশ, জিপিএইচ ইস্পাতে ১.৯৬ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬