Logo

সম্পদ পুর্নমূল্যায়ন করেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

পদ্মা লাইফ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা বোর্ড পদ্মা লাইফ টাওয়ারের সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটির হেড অফিস রাজধানীর বাংলা মোটরে অবস্থিত ১৪তলা বিশিষ্ট ভবনের সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে ১৪৪ কোটি ৫২ লাখ ৮ হাজার ৬২৫ টাকার সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়েছে।

পদ্মা লাইফের ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত অর্থবছরে সম্পদের মূল্য ছিল ৫৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ১১০ টাকা। সম্পদ পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির ৮৮ কোটি ৯৬ লাখ ৬৩ হাজা ৫১৫ টাকা বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬