Logo

রূপালী ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনাল অফিস উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : রূপালী ব্যাংক লিমিটেডের ঢাকা সেন্ট্রাল জোনাল অফিস নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। মতিঝিলে নতুন ঠিকানায় জোনাল অফিসের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও জিএম পারসুমা আলম ও কাজী ওয়াহিদুল ইসলাম, ডিজিএম মো. মাকসুদুর রহমান, মো. নোমান মিয়া, শেখ আমিনুর রহমান, তাজউদদীন আহমেদ, মো. মোক্তার হোসেন, আবু ইউসুফ মোহাম্মদ জাকারিয়া, মো: আবদুল হালিম, প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব:) সরকার তারিক আহমেদ, ঢাকা সেন্ট্রাল জোনের ডিজিএম কমল ভট্টাচার্য, রূপালী ব্যাংক সিবিএ’র সেক্রেটারি মো. মহিউদ্দিনসহ উক্ত জোনাল অফিসের অধীনস্থ শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬