Logo

ব্লকে দুই কোম্পানির উপর ভর করে বিশাল লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬১ কোটি ২১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে দুই কোম্পানির উপর ভর করে বিশাল লেনদেন হয়েছে। এদিকে দুই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে অবস্থান করছে প্রাইম ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬