Logo

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস ২০২২ উপলক্ষে ২৮ মার্চ অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এসইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। এছাড়া বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. আ ব ম ফারুক, আর্টস ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ হাকিম এবং সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় সভায় উপস্থিত ছিলেন এসইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬