Logo

লাফার্জ হোলসিমের পুনরায় এগ্রিগেট ব্যবসা শুরুর অনুমতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড শিল্প মন্ত্রাণালয় থেকে পুনরায় এগ্রিগেট ব্যবসা শুরু করার অনুমতি পেয়েছে। কোম্পানিটির এখন থেকে এগ্রিগেট উৎপাদন ও বিক্রি করতে আর কোনো বাঁধা নেই।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চিঠিতে মন্ত্রণালয় উল্লেখ করেছে যে চুনাপাথর চূর্ণ করার জন্য চূড়ান্ত নীতি না দেয়ার আগ পর্যন্ত কোম্পানিটি এগ্রিগেট উৎপাদন করবে। বাংলাদেশ সরকার এ বিষয়ে চূড়ান্ত নীতি প্রকাশের পর কোম্পানিটি আবার এগ্রিগেট উৎপাদনের অনুমতির জন্য আবেদন করবে বলে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬