Logo

শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের বিএসইসি’র বৈঠক আগামী বুধবার

শরীয়াহ কাউন্সিল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের মধ্যে একটি বৈঠক বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠতি হবে। কমিশন ভবনের সভা কক্ষে ওই দিন বিকেল সাড়ে ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ মার্চ) বিএসইসির অতিরিক্ত পরিচালক দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শেয়ারবাজারের তারল্য বৃদ্ধি এবং বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬