Logo

শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশ সমাচার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৯টির শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি ইসলামি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবস বৃহস্পতিবার আইসিবি ইসলামি ব্যাংকের দর ছিল ৪ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪ টাকা ৬০ পয়সা। তারমানে আজ কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৬.১২ শতাংশ কমেছে। এতে করে আইসিবি ইসলামি ব্যাংক ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : ডেলটা স্পিনিংয়ের ২ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ২ শতাংশ, এটলাস বাংলাদেশের ১.৯৯ শতাংশ, আইপিসি ফাইন্যান্সের ১.৯৯ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১.৯৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১.৯৮ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১.৯৭ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৬ শতাংশ এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ১.৯৬ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬